২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গায়ের জোরে কোনো নির্বাচন হবে না: কাদের

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গায়ের জোরে, ক্ষমতার দাপট দেখিয়ে দেশে কোনো নির্বাচন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

নোয়াখালী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গায়ের জোরে, ক্ষমতার দাপট দেখিয়ে দেশে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলন, “জনগণকে স্বস্তি দিতে পারলে জনগণের ভোটে আমরা আবারও নির্বাচিত হবো।” বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংচিলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন যে, সব দলের অংশগ্রহণে যথা সময়েই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। মন্ত্রী এ সময় গত সোমবার চর এলাহীতে জলদস্যু সন্দেহে গণপিটুনিতে পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধী যত বড়ই হোক আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। অনুষ্ঠানে গত ১০ অক্টোবর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২০ জনের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, পুলিশ সুপার হারুন উর রশিদ হাযারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/১৮১০ ঘ.