২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে আহত ৮০

হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদলের সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

হবিগঞ্জের লাখাই উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদলের সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছে।

বুধবার সকালে করাব গ্রামে এ সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জুয়েল মিয়ার সঙ্গে সাবেক আরেক সদস্য ফজলু মিয়ার বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।

এর জেরে সকাল সাড়ে ৭টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পুলিশ গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৫২০ ঘ.