হরতালে গাড়ি পোড়ানোর অভিযোগে চট্টগ্রামে ২ মামলা
হরতালের সময় গাড়ি পোড়ানোর অভিযোগে চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
হরতালের সময় গাড়ি পোড়ানোর অভিযোগে চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর হালিশহর ও চান্দগাঁও থানায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। দুটি মামলায় ১৮৫ জনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার হরতালের সময় বহদ্দারহাট এলাকায় রাস্তার পাশে রাখা একটি বাসে অগ্নিসংযোগের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই ) রুহুল আমিন বাদি হয়ে একটি মামলা করেছেন।
মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।
হালিশহর এলাকায় তাসফিয়া কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় এসআই মোজাম্মেল হক বাদি হয়ে আরেকটি মামলা করেছেন।
মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে বলে হালিশহর থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান।
