গাইবান্ধায় পুলিশের গাড়িতে আগুন, আহত ৩
হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের একটি টহল পিকআপে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় হামলায় দুই পুলিশ ও এক সাংবাদিক আহত হয়েছেন।
হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে পুলিশের একটি টহল পিকআপে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় হামলায় দুই পুলিশ ও এক সাংবাদিক আহত হয়েছেন।
এছাড়া জেলার বোনারপাড়া রেল স্টেশনে একটি লোকাল ট্রেন এক ঘণ্টা আটকে রাখে হাতাল সমর্থকরা।
পুলিশ শিহাব (১৮) ও এহসান (১৭) নমে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।
আহতরা হলেন রিজার্ভ পুলিশের হাবিলদার আকতার হোসেন, এক কন্সস্টেবল ও দৈনিক কালেরবেলার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মাহামুদুল হাসান। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বলেন, রির্জাভ পুলিশের একটি টহল দল গাইবান্ধা থেকে পলাশবাড়ী যাচ্ছিল।
বেলা ১১টার দিকে পলাশবাড়ীর গ্রামীণ ব্যাংকের সামনে গেলে জামায়াত-শিবিরের পিকেটাররা হামলা চালিয়ে পিকআপটিতে আগুন লাগিয়ে দেয়। পরে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তিনি বলেন, গাড়িটির তেমন বেশি ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।
এদিকে বোনারপাড়া রেল স্টেশন মাস্টার আবুল কাসেম বলেন, লালমনিরহাট থেকে শান্তাহারগামী একটি লোকাল ট্রেন বোনারপাড়া রেল স্টেশনে সকাল ৯টা ৫১ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত আটকে রাখে পিকটাররা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
