চট্টগ্রামে ৬৪ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে হরতালের আগের দিন ভাংচুরের ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
চট্টগ্রামে হরতালের আগের দিন ভাংচুরের ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার রাতে কোতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন সেলিম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যায় বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
মামলায় বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ছাড়াও নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, যুবদল নেতা আবুল হাশেম বক্করসহ ৬৪ জনকে আসামি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মির্জা ফখরুলকে ইসলাম আলমগীরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি কর্মীরা কাজীর দেউড়ি এলাকায় আট থেকে দশটি গাড়ি ভাংচুর করে।
