২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিছিল থেকে ছাত্রশিবিরকর্মী আটক

নগরীর কদমতলী মোড় থেকে তিন ছাত্রশিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কদমতলী মোড় থেকে তিন ছাত্রশিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ইসলামী ছাত্র শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়। অনুমতি ছাড়া মিছিল করায় তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। কোতোয়ালি থানার ওসি কে এম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝটিকা মিছিল থেকে আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/এমসি/এএল/১৬৩৬ ঘ.