চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ভাই বিএনপির সাবেক সংসদ সদস্য সাঈদ এস্কান্দারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম মোরশেদ খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন।
রোববার নিউ ইয়র্কের একটি হাসপাতালে সাইদ এস্কান্দার মারা যান।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাঈদ এস্কান্দারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, তাঁর মতো একজন নিবেদিত নেতার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা অপূরণীয়, বিএনপির দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা দীর্ঘদিন স্মরণে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৫৪৫ ঘ.
bdnews24