ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের জানিয়েছেন, ১৩ অক্টোবর সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে দলের জাতীয় কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে, আগামী ৮ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৪১ ঘ.
bdnews24