নোয়াখালী, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কংগ্রেসের আগে জেলা সম্মেলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির নোয়াখালী শাখা।
‘বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোল : সমাজতন্ত্রের পথে এগিয়ে চল’ এই স্লোগানে শনিবার সকালে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করে দলের কেন্দ্রীয় নেতা মৃণাল চৌধুরী।
জেলা সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের, জেলা সাধারণ সম্পাদক জাফর উল্যাহ বাহার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রছুল মামুন, শিরিন আক্তার, মফিজুর রহমান, মাইন উদ্দিন লেলিন প্রমুখ।
অনুষ্ঠানে বাসদ, জাসদ, ওয়ার্কার্স পার্টির নেতারাও বক্তব্য রাখেন।
সম্মেলনের উদ্বোধন পর্বের পর রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন শুরু হয়, যাতে দলের পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24