২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের মওলানা সোবহান আটক

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা আব্দুস সোবহানকে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা/টাঙ্গাইল/সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মওলানা আব্দুস সোবহানকে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। র‌্যাব-১২ এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল এ টি এম আনিসুজ্জামান জানান, ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সেতুর টোল প্লাজা থেকে আব্দুস সোবহানকে আটক করা হয়। আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আব্দুস সোবহানকে আটক করা হয়েছে। তাকে টাঙ্গাইল পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কিছু না বললেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মুনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদেরই একটি দল তাকে টাঙ্গাইলে আটক করেছে বলে শুনেছি।” অবশ্য জামায়াতে ইসলামীর টাঙ্গাইল শহর শাখার সেক্রেটারি আহসান হাবিব মাসুদ দাবি করেছেন, পাবনার সাবেক সাংসদ মাওলানা সোবহানকে আটক করেছে সেনা সংস্থার লোকেরা। তিনি বলেন, “বঙ্গবন্ধু সেতু এলাকায় পৌঁছানোর পর ডিজিএফআইয়ের সদস্যরা তাকে আটক করে। তাকে ওই এলাকায় রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/১৫২৪ ঘ.