২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে বিরোধী দলের ২৫ মুলতবি প্রস্তাব নাকচ

সংসদের চলতি অধিবেশনে বিরোধী দলের দেওয়া ২৫টি মুলতবি প্রস্তাব নাকচ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চলতি অধিবেশনে বিরোধী দলের দেওয়া ২৫টি মুলতবি প্রস্তাব নাকচ হয়ে গেছে। মুলতবি প্রস্তাব আকারে সবগুলো নোটিশই দেন বিএনপি দলীয় সদস্য জাফরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার বিরোধী দলের অনুপস্থিতির কারণে ওই সব মুলতবি প্রস্তাব নাকচ করে দেন অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী। এসময় ডেপুটি স্পিকার জানান, বিরোধী দলের সদস্য যেসব প্রস্তাব দিয়েছেন তার অনেকগুলোই অনুমান নির্ভর। বাকিগুলো কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে নিষ্পত্তিযোগ্য। তিনি আরো বলেন, “মাননীয় সংসদ সদস্য অধিবেশনে উপস্থিত থাকলে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ থাকতো। তিনি অনুপস্থিত থাকায় এসব প্রস্তাব গ্রহণ করা গেলো না বলে দুঃখিত।” গত ৪ সেপ্টেম্বর নবম সংসদের ১৪ তম অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এইচএ/২০২৫ ঘ.