২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের তৃণমূল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

টাঙ্গাইলের দলীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের দলীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তার কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এ বৈঠক বসে। তা চলে রাত পৌনে ১২ টা পর্যন্ত। বিরোধী দলের চলমান আন্দোলন সম্পর্কে জনগণের মতামত জানতে মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে খালেদার ধারাবাহিক বৈঠকের এটি তৃতীয়। এর আগে বিএনপি চেয়ারপারসন দলের গাজীপুর ও মুন্সিগঞ্জের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মাঠ পর্যায়ে সংগঠনের অবস্থা ও কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কে নেতাদের বক্তব্য শুনছেন দলের চেয়ারপারসন। বৃহস্পতিবারের বৈঠকে টাঙ্গাইল জেলা সভাপতি আহমেদ আজম খান, সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, সহসভাপতি ফকির মাহবুব আনাম স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে বিভিন্ন থানার ২৪টি ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে সদর উপজেলার মো. আবদুল হামিদ, মতিয়ার রহমান, টাঙ্গাইল পৌর সভার হাসানুজ্জামান শাহিন, নাগরপুর উপজেলার গৌতম চক্রবর্তী, আবদুস সালাম, মির্জাপুর উপজেলার আবুল কালাম আজাদ সিদ্দিকী, তারিকুল ইসলাম, মির্জাপুর পৌর সভার হযরত আলী মিয়া, জুলহাস উদ্দিন মিয়া, আলী আজম সিদ্দিকী, দেলদুয়ার উপজেলার আবদুল আজিজ চাঁনখা, ফেরদৌস হোসেন, কালিহাতি উপজেলার লুৎফর রহমান মতিন, শফিকুল ইসলাম, শুক্কর আলী, ধনবাড়ি উপজেলার ফকির মাহবুব আনাম স্বপন, অধ্যাপক আবিজুর রহমান, ধনবাড়ি পৌরসভার হাবিব উল্লাহ ফকির, এস এম এ এন সুবহান, ভুয়াপুর উপজেলার রমজান আলী , গোলাম মোস্তফা, ভুয়াপুর পৌর সভার মোমরেজ আলী খান, জাহাঙ্গীর হোসেন, মধুপুর উপজেলার জাকির হোসেন সরকার, সরকার শহীদ, মধুপুর পৌরসভার সাইফুদ্দিন মামুন, আবদুল লতিফ, ঘাটাইল উপজেলার সিরাজুল হক চোনা, আ ক ম রেজাউল করীম, ঘাটাইল পৌর সভার মঞ্জুরুল হক মঞ্জু, ফারুক হোসেন, গোপালপুর উপজেলার খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সোহরাব হোসেন, গোপালপুর পৌরসভার শাহজাহান আলী ভিপি, চাঁন মিয়া, সখীপুর উপজেলার মুস্তাফিজুর রহমান, মো. নাসির উদ্দিন, সখীপুর পৌর সভার আবদুল হক আল আজাদ, গাজী আবদুল গনি, নাজিম উদ্দিন, বাসাইল উপজেলার কাজী শহিদুল ইসলাম, আমিনুল করিম প্রমুখ ছিলেন। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তৃণমূল নেতাদের পাশাপাশি খালেদা জিয়া পেশাজীবীদের সঙ্গেও মতবিনিময় করছেন। ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন। গুলশানের কার্যালয়ে এই মতবিনিময় কর্মসূচি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫৩ ঘ.