২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর-৪ উপ-নির্বাচন লড়াইয়ে তিন প্রার্থী

গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বাছাইয়ে টিকে যাওয়া তিন প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন বাছাইয়ে টিকে যাওয়া তিন প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ৩০ সেপ্টেম্বর নির্বাচনে তিনজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়। নির্বাচনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সিমিন হোসেন রিমি, তার চাচা স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ খান ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুল্লাহ বাদল। গত ৩ সেপ্টেম্বর ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে ঋণ খেলাপী, শতকরা এক ভাগ ভোটারের সমর্থন না থাকা ও হলফনামায় ত্রুটি থাকার জন্য ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, গাজীপুর-৪ (কাপাসিয়া) উপ-নির্বাচনে বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রার্থীদের মনোনয়নপত্র প্রতাহারের সময় শেষ হয়। “ওই সময়সীমার মধ্যে তিন প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদেরকে নির্বাচনে প্রার্থী হিসাবে গণ্য করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।” শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের ভাওয়াল মিলনায়তনে ওই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২৮ ঘ.