২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

দেশের মাটিতে প্রথম টি- টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৭ উইকেটে জয় পাওয়ায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মাটিতে প্রথম টি- টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৭ উইকেটে জয় পাওয়ায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টি- টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে ৭ উইকেটে হারানোয় বিরোধী দলীয় নেতা বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন। মহিলা দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিএনপি চেয়ারপারসন আশা প্রকাশ করে বলেন, “সামনে দিনগুলোতেও দেশের মহিলা ক্রিকেটাররা তাদের নৈপূণ্যের মাধ্যমে জয়ের ধারা অব্যাহত রাখবেন।’’ মঙ্গলবার দেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বুধবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৪৩ ঘ.