২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শহর ছাত্রদল সম্পাদক আটক

খালেদা জিয়ার কারামুক্তির কর্মসূচি থেকে ফরিদপুর শহর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার কারামুক্তির কর্মসূচি থেকে ফরিদপুর শহর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে আটকরা হলেন শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিথিল, ছাত্রদল নেতা রাকিবুল হাসান ও রিপন মাজাহার। ফরিদপুর কোতোয়াালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, বিকালে টেপাখোলার বনলতা সিনেমা হলের সামনে সমাবেশ শেষে শহর ছাত্রদল একটি মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ের দিকে এলে পুলিশ বাধা দেয়। এরপরও তারা মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিপেটায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হন বলে সংগঠনের পক্ষে দাবি করা হয়। শহর ছাত্রদল সভাপতি গাজী মাহাবুবের সভাপতিত্বে বনলতা সিনেমা হলের সামনে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শাহরিয়ার শিথিল, ইমরান হাওলাদার, প¬াবন শেখ, চয়ন, কৌশিক আহমেদ অনিক, রাকিবুল হাসান, মিল্টন হোসেন, রিপন মাজাহার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.