ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের আন্দোলনের কর্মকৌশল নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই রুদ্ধদ্বার মতবিনিময় বৈঠক শুরু হয়। তা চলে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত।
খালেদা জিয়া বিএনপি সমর্থিত পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়ের মাসব্যাপী যে কর্মসূচি নিয়েছেন, এটি তার প্রথমটি।
পেশাজীবী ছাড়া তিনি ১২টি সাংগঠনিক জেলা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
রোববার রাতে দলের গাজীপুর জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন চেয়ারপারসন খালেদা।
মতবিনিময় সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, এস এম এ ফয়েজ, অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক এনামুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক সদরুল আমিন, আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিনা বেগম, অধ্যাপক শাহিদা রফিক, অধ্যাপক আবদুল আজিজ, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল ইসলাম হাসান, শরীফ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. আ ন ম মুনির আহমেদ, সিদ্দিক আহমেদ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমিনুল ইসলাম, অধ্যাপক কে এ এম শাহাদত হোসেন ম-ল, রফিকুল ইসলাম, অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ ইকবাল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ড. মো.মইনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোশারফ হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, এ এস এম শরফরাজ নেওয়াজ, মো. আলী নুর রহমান, তাহির আহমেদ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল আলম সিদ্দিক, সাব্বির আহমেদসহ শতাধিক শিক্ষক।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24