২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির পিরোজপুর জেলা কমিটি ঘোষণা

গাজী নুরুজ্জামান বাবুলকে সভাপতি ও অধ্যাপক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকার, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজী নুরুজ্জামান বাবুলকে সভাপতি ও অধ্যাপক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন। কমিটিতে নজরুল ইসলাম খানকে ১ নম্বর সহসভাপতি, শেখ শহীদুল্লাহ শহীদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলাম কিসমতকে সাংগঠনিক সম্পাক করা হয়েছে। যোগদান এদিন আওয়ামী লীগের পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আকন্দ বিএনপিতে যোগ দিয়েছেন। দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক এ বি এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন, বিএনপি নেতা মো. শাহজাহান খান, কবির হোসেন তালুকদার, আব্দুর রহমান ফরাজী, সাজেদুল ইসলাম শামীম, হারুন অর রশীদ হাওলাদার, মিজানুর রহমান নান্নু, মো. হানিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/১৮৩৮ ঘ.