ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের সাবেক নেতা-কর্মীদের নিয়ে ‘প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন (জেসিডি ফাউন্ডেশন)’ নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেসিডি ফাউন্ডেশনের আহবায়ক হচ্ছেন- মো. জামাল শরীফ হীরু।
সংবাদ সম্মেলনে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্য সচিব হলেন- মো. আলী আকবর চুন্নু।
সাত জন যুগ্ম আহবায়ক হচ্ছেন- হাবিব উল্লাহ হাবিব, রিয়াজুল ইসলাম রিজু, এস এম সারোয়ার রহমান, মির্জা ওয়ালিদ হোসেন শিপন, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, এস এম খাইরুল বাশার।
এছাড়া নতুন এই সংগঠনের জন্য ছাত্রদলের একটি উপদেষ্টাম-লীও গঠন করা হয়।
উপদেষ্টাম-লীর সদস্যরা হলেন- কাজী আসাদুজ্জামান আসাদ, এনামুল করীম শহীদ, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী (বর্তমানে নিখোঁজ), নাজিম উদ্দিন আলম, খাইরুল কবীর খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, শাহাবুদ্দিন লাল্টু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু ও আমিরুল ইসলাম আলীম।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে উপদেষ্টা পরিষদের সদস্য থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮০৬ ঘ.
bdnews24