২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের উপদেষ্টা পরিষদে জমির-ফখরুল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা বেড়েছে। এই পরিষদে বর্তমান ২৪ জনের সঙ্গে নতুন যোগ হয়েছেন তথ্য কমিশনের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত এম জমিরউদ্দিন ও সাবেক সংসদ সদস্য কে এম ফখরুল ইসলাম মুন্সী। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। উপদেষ্টা পরিষদে সদস্যদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, সংসদ সদস্য তোফায়েল আহমদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ। ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় সংসদের সভা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামী ১৫ সেপ্টেম্বর অনুৃষ্ঠিত হবে বলে মৃণাল কান্তি দাস জানিয়েছেন। বিকাল ৫টায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা হবে। এর আগে, আগামী শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। ওই সভায়ও শেখ হাসিনা থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩০০ ঘ.