২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ‘শিবিরের’ হামলায় ২ পুলিশ আহত

বগুড়ার শেরপুরে ‘ছাত্র শিবিরকর্মীদের’ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

বগুড়া, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুরে ‘ছাত্র শিবিরকর্মীদের’ হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ হামলার পর পুলিশ দুই শিবিরকর্শীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, অনুমতি ছাড়া ইসলামী ছাত্র শিবির সন্ধ্যায় মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিবিরকর্মীদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হন। আহত শেরপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ও কনস্টেবল আব্দুস শাহীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন শাহী জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করে শিবির। পুলিশ তাদের বাধা দিয়ে ব্যানার কেড়ে নিতে যায়। এসময় বিক্ষুব্ধ মিছিলকারীরা পুলিশের ওপরে হামলা চালায়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শেরপুর থানা ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম ও রায়হান ইসলাম নামে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৯ ঘ.