সিলেট, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে দুই সপ্তাহের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সিলেট বিএনপি।
শনিবার দুপুরে নগরীর মিরাবাজারে এক সভায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ যৌথভাবে এ কর্মসূচি দেয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় মিরাবাজার থেকে মিছিল, ৫ ও ৬ সেপ্টেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল-সমাবেশ, ৮ সেপ্টেম্বর নগরীতে বিক্ষোভ মিছিল, ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মিরাবাজারস্থ কার্যালয়ে আলোচনা সভা, ১২ ও ১৩ সেপ্টেম্বর বিভিন্ন উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল এবং ১৫ সেপ্টেম্বর কোর্ট পয়েন্টে ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মখন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, সদস্য সচিব এটিএম ফয়েজ, সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, ফরহাদ চৌধুরী শামীম, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24