২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, শিক্ষক আটক

শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে বুধবার সুনামগঞ্জ শহরের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সুনামগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে বুধবার সুনামগঞ্জ শহরের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক আবুল আলা আল মওদুদী সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। সুনামগঞ্জ সদর থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাদাৎ বার্ষিকীর আলোচনায় বঙ্গবন্ধু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় এই শিক্ষককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আবুল আলা আল মওদুদী বলেন, “গতকাল রাতে আমার ঘুম কম হয়েছে। এজন্য কথাবার্তায় কিছু অসঙ্গতি হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৬ ঘ.