২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম স্থগিত

প্রধান বিরোধী দল বিএনপির যুক্তরাজ্য শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির যুক্তরাজ্য শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাজ্য বিএনপি সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার থেকেই এটা কার্যকর হবে।” এর কারণ সম্পর্কে রিজভী বিস্তারিত কিছু না জানালেও লন্ডন থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমের খবর, যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠনের পর থেকেই নেতাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে ওঠে। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটেছে একাধিকবার। যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটির আহবায়ক হলেন আবদুল মালেক ও সদস্য সচিব ব্যারিস্টার আবদুস সালাম। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালরে ১২ সপ্টেম্বের চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক। তারপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। লন্ডনে বিএনপির বিভিন্ন বৈঠকেও তিনি অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২০১ ঘ.