২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেই পরিস্থিতি যেন আর না আসে’

অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন হয়েছিল, তেমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন হয়েছিল, তেমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জম্মাষ্টমী উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের বলেন, “২০০১ সালে তারা (বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার) তো চেয়েছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। একই সঙ্গে চেয়েছিল, সংখ্যালঘুদেরও নিশ্চিহ্ন করতে।” “সেই ভয়াবহ পরিস্থিতি যেন না আসে- সেজন্য সকলকে সজাগ থাকতে হবে”, যোগ করেন শেখ হাসিনা। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট বিজয়ী হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা ও সম্পত্তি দখলের অভিযোগ ওঠে। তখন আওয়ামী লীগ সমর্থক বেশ কয়েকটি পরিবারের সদস্যদের গণধর্ষণের ঘটনাও ঘটে। সিরাজগঞ্জে নির্বাচনের পরপরই গণধর্ষণের শিকার হন পূর্ণিমা রাণী শিল। ওই ঘটনায় জড়িত থাকায় ২০১১ সালের ৪ মে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। সাম্প্রদায়িক স¤প্রীতি নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, “আমরা চাই, সাম্প্রদায়িক স¤প্রীতি নিয়ে প্রতিটি মানুষ তার ধর্মীয় অধিকার ভোগ করবে। সাম্প্রদায়িক সংঘাত যেনো স্থান না পায়।” “আমরা অসা¤প্রদায়িক চেতনা, আর্থ-সামাজিক উন্নতি এবং গণতান্ত্রিক ভাবধারা নিশ্চিত করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।” অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “আমরা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের কাজ শুরু করেছি। এটা যেন যথাসময়ে বাস্তবায়ন হয়- তার পদক্ষেপও নিয়েছি।” অনুষ্ঠানে উপস্থিত দলিত ও হরিজন সম্প্রদায়ের নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, তার বোনোর মেয়ে লন্ডনের কাউন্সিলর রেজোয়ানা সিদ্দিক টিউলিপ বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগণের জন্য কাজ করছেন। যুদ্ধাপরাধের বিচার নিয়েও এ সময় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার যখন যুদ্ধাপরাধের এবং দুর্নীতিবাজদের বিচার করছে তখনই নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, একাত্তরের সেক্টর কমান্ডার সি আর দত্ত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সতীশ চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার, সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, চট্টগ্রাম সার্বজনীন জন্মাষ্ঠমী উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ পাল ও সাধারণ সম্পাদক চন্দন তালুকদার এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর এ সময় উপস্থিত ছিলেন। জম্মাষ্টমী উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৫৩৫ ঘ.