২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতিনির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক

দলের সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 05:59 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া এ বৈঠক চলে রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দলের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের পর করণীয় ও ঈদের পর আন্দোলনের কর্মকৌশল কী হবে তা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ড. আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে ছিলেন মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০০৮ ঘ.