ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৮ দলীয় জোটের শরিকদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলের বলরুমে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আয়োজনে এই ইফতার পার্টিতে শরিক দলের নেতারা অংশ নেন।
ইফতারের আগে খালেদা জিয়া জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপি চেয়ারপারসন চলমান আন্দোলনকে বেগবান করতে গত এপ্রিলে চার দলীয় জোটের সম্প্রসারণ করে নতুন রাজনৈতিক মোর্চা ‘১৮ দলীয় জোট’ গঠন করেন।
মঞ্চে বিরোধী দলীয় নেতার সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামারুজ্জামান খাঁন, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্র্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, পিপলস পার্টির সভাপতি গরীব নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি প্রমুখ।
ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া ও জামায়াতের প্রচার সম্পাদক তাসনিম আলম।
এছাড়া এনপিপি’র কেন্দ্রীয় নেতা আ হ ম জহির হোসেন হাকিম, আবদুল হান্নান ম-ল, মোস্তাফিজুর রহমান, মনিরা বেগম, সেলিম তালুকদার, জিয়াউর রহমান হীরা প্রমুখ ইফতার পার্টিতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৩ ঘ.
bdnews24