২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দু’দলের সংঘর্ষে নিহত ১

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 12:06 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

মাগুরা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মোহাম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে নহাটা বাজারে এ সংঘর্ষে নিহতের নাম নুরুল মোল্লা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পাশের নড়াইল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী আজাদ রহমান বলেন, নহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আলী মিয়া ও মোস্তফা কামাল লিটন এই দুই আওয়ামী লীগ সমর্থকের বিরোধ সৃষ্টি হয়। নির্বাচনে লিটন বিজয়ী হন। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় নহাটা বাজারে ঝিকু নামে লিটনের এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এর জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে নারানদিয়া ও বেড়জা গ্রামের আলী মিয়ার সমর্থক এবং নহাটা, পাটিঘাটা, সালথা গ্রামের লিটন চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নহাটা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় এখান কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৫০ ঘ.