ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন হতে যাচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকাল ১১টায় শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৩ সালের ৩ জুলাই এই শ্রমিক সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আব্দুল মতিন মাস্টারকে সভাপতি ও রায় রমেশ চন্দ্রকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
চলতি মাসে আওয়ামী লীগের আরো দু’টি সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৫২ ঘ.
bdnews24