২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতিনির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক শুরু

দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত পৌনে ১০টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। চেয়ারপারসন খালেদার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এই বৈঠকে আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারী রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। গত ১১ জুন নয়া পল্টনের গণসমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, দ্র্রব্যমূল্যের উর্ধ্বগতি, সার, কীটনাশক, বিদ্যুতের দাম বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দলের সাংগঠনিক সম্পাদক ইলিায়স আলীসহ নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধানসহ বিভিন্ন দাবিতে ১৫ জুলাই পর্যন্ত সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছিলেন। রোববার ওই কর্মসূচি শেষ হওয়ার পর দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫৮ ঘ.