২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য বাবর হাসপাতালে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দি লুৎফুজ্জামান বাবরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 11:17 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দি লুৎফুজ্জামান বাবরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের পরিচালক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও অস্থিক্ষয়সহ আরো কিছু সমস্যা রয়েছে বাবরের। তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে আনা হয়েছে। ঢাকা মেডিক্যাল থেকে বাবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হবে বলেও তিনি জানান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কারাবন্দি বাবর। ২১ অগাস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র আটকসহ বেশ কয়েকটি মামলায় তার বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমডি/১৭১৩ ঘ.