ঝিনাইদহ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দিপুর বাড়িতে শুক্রবার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
দিপু এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করলেও আওয়ামী লীগ নেতারা তা অস্বীকার করেছেন।
বিকালে শৈলকুপা শহরে দিপুর কবিরপুরের বাড়িতে এ হামলায় কেউ আহত হয়নি।
রাকিবুল হাসান দিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে শৈলকুপা শহরে দলীয় নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।
এর কিছুক্ষণ পর শ’খানেক লোক লাঠিসোটা নিয়ে দিপুর বাড়িতে ঢুকে ব্যপক ভাঙচুর করে।
দিপু আরো বলেন, “আওয়ামী লীগের লোকজন তার বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করেছে।”
এ ব্যাপারে আওয়ামী লীগের শৈলকুপা উপজেলা সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন সোনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের (বিএনপি) দলীয় বিরোধী গ্র“প এ হামলা করেছে। আওয়ামী লীগের কেউ এ ঘটনায় জড়িত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৯ ঘ.
bdnews24