২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ করেছেন খালেদা জিয়া

ওমরাহ পালন করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালন করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মক্কায় মসজিদুল হারামে বিরোধী দলীয় নেতা নামাজ আদায় করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার সফরসঙ্গী প্রেসসচিব মারুফ কামাল খান। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শুক্রবার রাতে খালেদা জিয়া সৌদি আরব যান। এরপর ওমরাহ পালন করতে তিনি সোমবার রাতে জেদ্দা থেকে সড়ক পথে মক্কায় আসেন। খালেদা জিয়ার সঙ্গে তার সফরসঙ্গী ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী, চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরীসহ নেতৃবৃন্দরা খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেন। ওমরাহর আনুষ্ঠানিকতা শেষে বিরোধী দলীয় নেতা মদিনায় হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করবেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে বিএনপি চেয়ারপার্সনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ জুন দেশে ফেরার কথা রয়েছে খালেদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৪১ ঘ.