ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর দুপুরে তিনি হাসপাতালে এই দুই নেতাকে দেখতে যান।
ফখরুল ইসলাম তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন, কিছু সময় সেখানে অবস্থান করেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মহানগর সদস্য সচিব আবদুস সালামসহ অন্য নেতারা তার সঙ্গে ছিলেন।
হরতালের মামলায় গত বৃহস্পতিবার খোকা ও রুহুল কবির রিজভী কারামুক্ত হন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে এই দুই নেতাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তারা বন্দি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬৪১ ঘ.
bdnews24