২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা সাদা করার সুযোগের বিরোধিতা আ. লীগ এমপির

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিরোধিতা করেছেন সরকারদলীয় সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিরোধিতা করেছেন সরকারদলীয় সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি বলেছেন, “এ ধরনের সুযোগ রাখার ফলে অন্যায়ভাবে অর্থ উপার্জনের প্রতি মানুষ আগ্রহী হবে।” “কালো টাকা সাদা করার সুযোগ রাখার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণের সরকারের কাছে এটা আশা করা যায় না,” বলেন তিনি। তবে হাফিজ বলেন, “যদি কেউ টাকা বিনিয়োগ করে তবে সেক্ষেত্রে এই সুযোগ দেওয়া যেতে পারে।” সরকারি দলের এই সংসদ সদস্য মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির নামে প্রতারণার বিষয়েও পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বাজেটের ওপর সাধারণ আলোচনায় বৃহস্পতিবার আরো অংশ নেন শামসুর রহমান, মকবুল হোসেন, টিপু মুন্সী, মোসাম্মৎ ফরিদা, কে এম খালিদ, মোস্তফা ফারুক মোহাম্মদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২২২ ঘ.