২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির পরক্ষণেই গ্রেপ্তার ছাত্রদল নেতা আলীম

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর ফের গ্রেপ্তার হয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

গাজীপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর ফের গ্রেপ্তার হয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের ফটক থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। আলীমের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ লিটুকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোবারক হোসেন দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করলেও কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা বলতে পারেননি। হরতালের মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর সোমবার রাতে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন। একই মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েজন শীর্ষ পর্যায়ের নেতা এখনো কারাবন্দি। গত ১৬ মে তারা বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ হয়। এরপর গত বৃহস্পতিবার হাই কোর্ট থেকে জামিন পান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৬০৪ ঘ.