২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতার বাড়িতে ২৭টি হাতবোমা

রাজধানী যাত্রাবাড়ীতে বিএনপির স্থানীয় এক নেতার বাড়ির কার্নিশ থেকে ২৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী যাত্রাবাড়ীতে বিএনপির স্থানীয় এক নেতার বাড়ির কার্নিশ থেকে ২৭টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে বিএনপি নেতা পুলিশকে বলেছেন, তাকে ফাঁসাতে ওই বোমাগুলো রাখা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা বিএনপির নেতা কাজী লিটুর বাড়ির কার্নিশের মধ্যে হাতবোমাগুলো পাওয়া যায়। কেউ শত্রুতাবশত বোমাগুলো কাজী লিটুর বাড়িতে রেখেছিল বলে পুলিশও ধারণা করছে। এমরান জানান, বোমা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২০৫ ঘ.