২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১৮ দলীয় জোটের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় ১৮ দলীয় জোটের মহাসমাবেশকে সামনে রেখে গাজীপুরে ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১৮ দলীয় জোটের মহাসমাবেশকে সামনে রেখে গাজীপুরে ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির অভিযোগে শনিবার গভীর রাত থেকে বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের এই নেতাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সংশ্লিষ্ট থানার ওসিরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে সদরের ১৬, টঙ্গীর ৭, কালিয়াকৈরের ৯, কালীগঞ্জের ৩ এবং কাপাসিয়ার ১০ বিএনপি-জামায়াত নেতাকর্মী রয়েছেন। সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের সংখ্যা আরো অনেক বেশি। ঢাকার মহাসমাবেশ বানচাল করতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও গণগ্রেপ্তার করছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৮ ঘ.