সাতক্ষীরা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সোমবারের মহাসমাবেশের উদ্দেশে যাত্রা করা জামায়াত ইসলামীর ৫৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে বাস থেকে তাদের সদর থানায় নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মহাসমাবেশে যোগদানের জন্য জামায়াত নেতাদের নিয়ে বাসটি ছেড়ে যায়। ছাড়ার কিছুক্ষণের মধ্যেই উপরের নির্দেশে বাসের সব যাত্রীকে থানায় নিয়ে আসা হয়।
আটকদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২৩ ঘ.
bdnews24