২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চ হঠাৎ বন্ধ

ঢাকায় বিএনপির জনসভার আগের দিন ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়ে পুলিশ এই ক্ষেত্রে তৎপরতা দেখালেও আবহাওয়া দপ্তর বলছে ভিন্ন কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

বরিশাল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখিয়ে বরিশাল থেকে ঢাকাগামী সব লঞ্চ বন্ধ করে দিয়েছে পুলিশ। রোববার বিকালে বরিশালে ঘাট থেকে সব ঢাকাগামী লঞ্চ সরিয়ে মাঝ নদীতে পাঠিয়ে দেয় পুলিশ। কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ঢাকাগামী সকল লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।” তবে অন্য রুটে লঞ্চ চলাচলে বাধা নেই বলে জানান তিনি। আগামী সোমবার বেলা ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশ রয়েছে। এরআগে, গত ১২ মার্চ বিএনপির ঢাকা চল কর্মসূচির আগে সারা দেশ থেকে ঢাকাগামী বাস ও নৌযান বন্ধ করে দেওয়া হয়। বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায় রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে আবহাওয়া স্বাভাবিক আছে। কোনো সতর্ক সংকেত নেই।” বরিশাল নৌ বন্দরের সহকারী নৌকর্মকর্তা বশির আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোনো নির্দেশনা নেই। পুলিশ লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১৮ ঘ.