২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর বিএনপি নেতার বাসায় পুলিশের তল্লাশি

চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল বাদশা মিয়া রোডে তার বাসায় যায়। এছাড়াও চন্দনাইশের যুবদলনেতা এম এ হাশেম রাজুর নগরীর চট্টেশ্বরী রোডের বাসায়ও অভিযান চালিয়েছে পুলিশ। নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডা. শাহাদাত ও হাশেম দু’জনই পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাদের ধরতে বাসায় অভিযান চালানো হয়। চট্টেশ্বরীর বাসায় হাশেম বৈঠক করছিলেন- এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। তাদের কাউকে পাওয়া না গেলেও বৈঠক করার আলামত পাওয়া গেছে বলে জানান তিনি। শাহাদাত ও হাশেম দু’জনই গত ১৩ মে নগরীর কাজীর দেউরী ও নাসিমন ভবনের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় করা দ্রুত বিচার মামলার পলাতক আসামি। গত মঙ্গলবার এ মামলার অভিযোগপত্রের ওপর শুনানির পর চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আবদুর রহমানের আদালত আবু সুফিয়ানসহ ২৯ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এইচএ/২০৪২ ঘ.