২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি শ্রমিকদের প্রশংসায় সিঙ্গাপুরের রাষ্ট্রদূত

সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেছেন ঢাকায় সে দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত চ্যান হ্যাং উইং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেছেন ঢাকায় সে দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত চ্যান হ্যাং উইং। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সিঙ্গাপুরের নবনিযুক্ত রাষ্ট্রদূত রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে একথা বলেন। চ্যান হ্যাং উইং প্রধানমন্ত্রীকে জানান, সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমিকরা অনেক ভালোভাবে কাজ করছে। সিঙ্গাপুরের অর্থনীতিতে তারা অবদান রাখছে। বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে সাশ্রয়ী ভাড়ার নতুন বিমান সেবা চালু হচ্ছে বলে তিনি জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য সিঙ্গাপুর হচ্ছে পঞ্চম বৃহৎ গন্তব্য। সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৬৫০ ঘ.