২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপির পাল্টাপাল্টি মামলা

বাগেরহাটে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

বাগেরহাট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে দলের জেলা সভাপতির পক্ষে একটি এবং যুগ্ম-সাধারণ সম্পাদকের পক্ষে আরেকটি মামলা হয়। এ দুই মামলায় দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। রোববার কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জেলা সভাপতি এম. এ সালাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেম নিয়ামূল নাছির আলাপের নেতৃত্বে শহরে দু’টি মিছিল বের হয়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দলের অন্তত ২০ নেতাকর্মী আহত হন। ভাংচুর করা হয় দোকানপাট। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট মডেল থানার ওসি আবু জিহাদ ফখরুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভাপতির নেতৃত্বাধীন অংশের পক্ষে পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম ভূঁইয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদকের অংশের পক্ষে সাবেক ছাত্রনেতা শেখ আব্দুল লতিফ মামলা দায়ের করেছেন। এদিকে রোববার দুইপক্ষের হামলার পর জেলা সভাপতি এম. এ সালাম মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে একটি গোষ্ঠী দলীয় কর্মসূচি বিঘিœত করেছে। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই মন্তব্যের প্রতিবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩০০ ঘ.