২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাতৃ ও শিশুমৃত্যু কমাতে চাই সমন্বিত প্রয়াস’

মাতৃ ও শিশুমৃত্যুর হার আরো কমিয়ে আনতে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃ ও শিশুমৃত্যুর হার আরো কমিয়ে আনতে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘নিরাপদ মাতৃত্ব দিবস ২০১২ ও প্রসূতি সেবা বিষয়ক পুরস্কার বিতরণ’ অনুষ্ঠান তিনি বলেন, “সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত প্রয়াস এবং সবার অংশগ্রহণে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কাক্সিক্ষত পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে।” মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসহ জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং মান বৃদ্ধির জন্য স্বাস্থ্য সেবাদানকারীদের আন্তরিকতা ও নিষ্ঠা প্রয়োজন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর সব পর্যায়ে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গর্ভকালীন এবং পরবর্তী সময়ে প্রতিটি মায়ের অতিরিক্ত যতœ এবং খাদ্য নিশ্চিত করার জন্যও সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিরাপদ মাতৃত্ব দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ প্রসব, মায়ের অধিকার’। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ সবল জাতিগঠনে মায়ের ভূমিকা অপরিসীম। মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি পরিবার একজন সচেতন, সুস্থ্য ও শিক্ষিত মা পেলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।” হত দরিদ্র মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম’ চালু করার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বর্তমানে লেকটেটিং মাদার ভাতা দেওয়া হচ্ছে। বাড়িতে নিরাপদ প্রসব নিশ্চিত করা, জটিল গর্ভবতীদের চিহ্নিত করে দ্রুত হাসপাতালে পাঠানোর লক্ষ্যে সরকারি ও প্রাইভেট কম্যুনিটি ভিত্তিক স্কিল বার্থ অ্যাটেনডেন্ট প্রশিক্ষণ কর্মসূচি চলছে।” এ পর্যন্ত ছয় হাজার ৬৫৯ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সরকারের পাশাপাশি ইউনিসেফ, ইউএনএফপিএ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাইকাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার বিভিন্ন কর্মসূচির কথাও প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন। স্বাস্থ্যসেবা ও প্রসূতি ও নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের নেওয়া নিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধির উদ্যোগ নিয়েছি।” স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মুহম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বক্তব্য রাখেন। প্রসূতি সেবায় অবদানের জন্য এ অনুষ্ঠানে ১০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। এবার সাতটি বিভাগে মোট ৪২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৪৩৫ ঘ.