২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বর ও আমান কুমিল্লা কারাগারে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

কুমিল্লা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে একটি প্রিজন ভ্যানে করে তাদের কুমিল্লা আনা হয়। কুমিল্লায় এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা কারাগার গেটের সামনে ভিড় জমান। এ সময় নেতাকর্মীরা তাদের মুক্তির দাবিতে স্লোগান দেন। প্রিজন ভ্যানে থাকা আমানউল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশে সরকার পতনের আন্দোলন চালিয়ে যেতে বলেন। চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুই নেতাকে ডিভিশন দেওয়া হয়েছে। হরতালের সময় গাড়ি পোড়ানো মামলায় ১৮ দলের ৩৩ নেতার সঙ্গে এই তাদেরও কারাগারে পাঠায় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.