২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের মামলায় আসামি ইবি ছাত্রদলের ৩২ সদস্য

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ওই সংগঠনের ৩২ জনসহ অজ্ঞাত ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঝিনাইদহ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ওই সংগঠনের ৩২ জনসহ অজ্ঞাত ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঝিনাইদহের শৈলকূপা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, দুই পুলিশ সদস্যকে মারধর এবং যানবাহন ভাংচুরের অভিযোগ আনা হয়েছে বলে শৈলকূপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান। সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সমাবেশরত ছাত্রদল নেতাকর্মীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশে সঙ্গে তাদের এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। এ সময় সাত থেকে আটটি গাড়ি ভাংচুর করে ছাত্রদল কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/০০০৭ ঘ.