২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীর নয়া পল্টন এলাকা থেকে মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 05:28 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়া পল্টন এলাকা থেকে মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুই সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সদস্য মিয়া মো. রাসেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ওবায়দুল হক নাসির। রাত ৮টার দিকে নয়াপল্টন পেট্রোল পাম্পের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন। তবে কী কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু বলেনি। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শহীদুল ইসলাম বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই তিনজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩২৬ ঘ.