২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেলে গাজীপুরে খালেদার জনসভা

গাজীপুরে শনিবার বিকেলের জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 04:09 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে শনিবার বিকেলের জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলশানের বাসা থেকে বিরোধী দলীয় নেতা দুুপুর আড়াইটায় গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবেন। কাপাসিয়ায় চালা ক্লাব মাঠে বিএনপির ওই জনসভা হবে। ১২ মার্চ ঢাকার মহাসমাবেশের পর এটি ঢাকার বাইরে খালেদা জিয়ার প্রথম রাজনৈতিক জনসভা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণে বর্তমান সরকারকে আগামী ১০ জুন পর্যন্ত সময় দিয়েছে বিএনপি। দলটি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, দাবি পূরণ না হলে ১১ জুন ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। মারুফ কামাল খান জানান, এসব প্রেক্ষাপটে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন, নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান ও নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার অংশ হিসেবে গাজীপুরে খালেদা জিয়ার এই জনসভা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১০০৭ ঘ.