২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ৭ জন আটক

হরতালে রাজধানীর ধানমণ্ডি এলাকায় মিছিল থেকে সাত নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 05:25 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে রাজধানীর ধানমণ্ডি এলাকায় মিছিল থেকে সাত নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সোয়া ৯টার দিকে ধানমণ্ডি-১ নম্বর সড়কে হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শান্তিপূর্ণ হলেও পুলিশ তাতে বাধা দেয় জানিয়ে তিনি বলেন, এরপর মিছিল থেকে সাত জনকে আটক করে। আটকদের মধ্যে রয়েছেন শ্রমিক দলের শাহীন হাওলাদার, আব্দুল হাই, ফয়সাল প্রমুখ। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মান্নান জানান, বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে পুলিশ তার বাসায় ঘিরে রেখেছে। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোব ও মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও ঘিরে রেখেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআই/এমআই/১১২২ ঘ.