ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ মাস আটক থাকার পর বুধবার বিকালে সুপ্রিম কোর্টের জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা নুরুল ইসলাম খান নাসিম।
বুধবার বিকালে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক নাসিম।
গত বছরের ৪ ডিসেম্বর বিএনপির ডাকা হরতালের সময় পুরনো ঢাকায় একটি মিছিল থেকে নাসিমকে পুলিশ গ্রেপ্তার করে।
বুধবার জামিনে তার মুক্তির কথা সাংবাদিকদের জানান শ্রমিক দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫৩ ঘ.
bdnews24