২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দায় বাসে আগুন

সোমবারের হরতালের আগের রাতে রাজধানীর নর্দা বাস স্ট্যান্ডে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারের হরতালের আগের রাতে রাজধানীর নর্দা বাস স্ট্যান্ডে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় ওই বাসে আগুন দেওয়া হয় বলে জানান দমকল বাহিনীর দায়িত্বরত কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি জানান, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি ক্ষতিগ্রস্ত হয়। রোববারের হরতালের আগের রাতে রাজধানীতে বাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক চালকের মৃত্যু হয়। ওই রাতে ঢাকার বিভিন্ন স্থানে আটটি বাসে আগুন দেওয়া হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার দিনব্যাপী হরতাল করে দলটি। ইলিয়াসের খোঁজ পাওয়া না যাওয়ায় পরের দিনও হরতালের ডাক দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/২৩৪৮ ঘ.